ফ্রিল্যান্সারদের জন্য ডলার রিসিভ করার একাউন্ট খোলার পদ্ধতি
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করতেছেন কিন্তু টাকাটা হাতে পাইতেছেন না? Upwork, Fiverr, http://Freelancer.com থেকে পেমেন্ট নেওয়ার সবচেয়ে সহজ আর ট্রাস্টেড মাধ্যম এখনো Payoneer।
2026 সালে বাংলাদেশে Payoneer ছাড়া বিদেশি ক্লায়েন্টের পেমেন্ট সরাসরি ব্যাংকে নেওয়া প্রায় অসম্ভব। কারণ Payoneer আপনাকে USA, UK, EU এর ভার্চুয়াল ব্যাংক একাউন্ট দেয়। ক্লায়েন্ট ডলার পাঠাবে ওই একাউন্টে, আর আপনি সেটা 2% ফিতে বিকাশ বা ব্যাংকে উইথড্র করতে পারবেন।
সূচিপত্র:ফ্রিল্যান্সারদের জন্য ডলার রিসিভ করার একাউন্ট খোলার পদ্ধতি
- ডলার একাউন্ট কেন দরকার
- ডলার রিসিভ একাউন্ট কি
- সেরা 5টি ডলার একাউন্ট 2026
- Payoneer একাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম স্ক্রিনশট সহ
- Wise USD Account খুলে ব্যাংক ডিটেইলস নেওয়ার স্টেপ বাই স্টেপ
- Payoneer vs Wise কোনটা ভালো
- একাউন্ট খুলতে কি ডকুমেন্ট লাগবে NID পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট
- OTP ও ইমেইল ভেরিফিকেশন
- Fiverr/Upwork থেকে সরাসরি ডলার উইথড্র করার নিয়ম
- উইথড্র চার্জ ও রেট 2026
- একাউন্ট খোলার সময় 10টা কমন এরর + তাৎক্ষণিক সমাধান
- উপসংহার + প্রো টিপস
ডলার একাউন্ট কেন দরকার
ভাই আমি নিজে ধরা খেয়েছি তাই বুঝি। আমি যখন Fiverr এ প্রথম কাজ পাই তখন 25 ডলার কামাইছিলাম। মাকে বলছিলাম 2700 টাকা কামাইছি। কিন্তু টাকা তোলার রাস্তা ছিল না। Fiverr এ লেখা আসলো "Add payout method"। মা ভাবলো আমি মিথ্যা বলছি। সেদিন অনেক লজ্জা পাইছি।আমার পাশের বাসার সোহান ভাই 800 ডলার কামাইছিলেন। 92 হাজার টাকা। কিন্তু উনার ডলার একাউন্ট ছিল না। ঈদের আগের দিন টাকা আটকায় গেলো। ক্লায়েন্ট রাগ করে কাজ ক্যান্সেল করে দিলো।
উনি ঈদের দিন কান্না করছেন। নতুন জামা কেনেন নাই।ডলার একাউন্ট ছাড়া বিদেশি ক্লায়েন্টের টাকা নেওয়া যায় না। বিকাশে ডলার আসে না। ব্যাংক দিয়ে আনতে গেলে 30 ডলার কাটে। 25 ডলারের কাজে 30 ডলার কাটলে লস। তাই ডলার একাউন্ট মাস্ট লাগে ভাই।Payoneer একাউন্ট মানে আপনার আমেরিকার ব্যাংক একাউন্ট। ক্লায়েন্ট মনে করবে আপনি আমেরিকায় থাকেন। সে ওই একাউন্টে ডলার পাঠাবে।
Payoneer সেই ডলার আপনার বিকাশ বা ব্যাংকে টাকা বানায় দিবে। খুব সহজ।2026 সালে ফ্রিল্যান্সিং করতে গেলে ডলার একাউন্ট ছাড়া উপায় নাই। PayPal বাংলাদেশে নাই। Wise সাধারণ একাউন্ট দেয় না। তাই কাজ শুর আগেই payoneer account kholar niyom জেনে একাউন্ট খুলে রাখেন মনে রাখবেন ডলার কামানো 50% কাজ, ডলার তোলা 50% কাজ। একটা বাদ গেলে আরেকটা দিয়ে লাভ নাই। তাই আজকেই একাউন্ট খুলেন। কালকে কাজ পাইলে যেন টাকা তোলা নিয়ে ঝামেলা না হয়।
ডলার রিসিভ একাউন্ট কি
ডলার রিসিভ একাউন্ট মানে ডলার রাখার বিদেশি ব্যাংক একাউন্ট। বাংলাদেশের ব্যাংক শুধু টাকা রাখে। ডলার রাখে না। কিন্তু Payoneer আপনাকে আমেরিকার ব্যাংক নাম্বার দেয়।ধরেন আপনার একটা দোকান আছে। বাংলাদেশি কাস্টমার টাকা দেয়, বিদেশি কাস্টমার ডলার দেয়। টাকা রাখার বাক্স আছে কিন্তু ডলার রাখার বাক্স নাই। ডলার রিসিভ একাউন্ট হলো সেই বাক্স।Payoneer আপনাকে USD, EUR, GBP এর ব্যাংক নাম্বার দেয়। ক্লায়েন্ট আমেরিকার ব্যাংক থেকে ওই নাম্বারে ডলার পাঠাবে। তার কোনো চার্জ কাটবে না কারণ ওটা লোকাল ট্রান্সফার।
টাকা Payoneer এ জমা হওয়ার পর আপনি চাইলে বিকাশে নিতে পারবেন। Payoneer ডলার ভাঙায় টাকা বানায় দিবে। 100 ডলারে 3 ডলার ফি কাটবে। বাকি টাকা আপনার ,এই একাউন্ট খুলতে ব্যাংকে যাওয়া লাগে না। ঘরে বসে মোবাইল দিয়ে 10 মিনিটে খুলা যায়। NID কার্ড আর মোবাইল নাম্বার লাগে। কোনো টাকা লাগে না।তাই সহজ কথায় ডলার রিসিভ একাউন্ট = Payoneer একাউন্ট। এটা না থাকলে বিদেশি ক্লায়েন্ট বলবে "ভাই আপনার ব্যাংক ডিটেইল দেন"। তখন আপনি দিতে পারবেন না।
সেরা 5টি ডলার একাউন্ট রিভিউ 2026
2026 সালে বাংলাদেশের জন্য 5টা ডলার একাউন্ট আছে। নাম্বার 1 হলো Payoneer। এটা নতুনদের জন্য বেস্ট। 18 বছর হলেই NID দিয়ে খুলা যায়। Fiverr, Upwork সব সাপোর্ট করে।নাম্বার 2 হলো Wise। Wise এর রেট ভালো। ডলার প্রতি 2-3 টাকা বেশি দেয়। কিন্তু বাংলাদেশে সাধারণ একাউন্ট দেয় না। শুধু দোকানের ট্রেড লাইসেন্স থাকলে দেয়। নতুনদের জন্য না।নাম্বার 3 হলো Skrill। এটা অনেক পুরাতন। কিন্তু টাকা তুলতে 7.5% কাটে। 100 ডলারে 7.5 ডলার লস। অনেক বেশি চার্জ। তাই Skrill ব্যবহার না করাই ভালো।
নাম্বার 4 হলো Neteller। Skrill এর মতোই। একই কোম্পানির। চার্জও একই রকম বেশি। 7.5% কাটে। তাই Neteller ও নতুনদের জন্য ভালো না।নাম্বার 5 হলো PayPal। এটা সবার সেরা। সারা দুনিয়া ব্যবহার করে। কিন্তু দুঃখের কথা PayPal বাংলাদেশে এখনো আসে নাই। 10 বছর ধরে শুনতেছি আসবে।তাই ফাইনাল সিদ্ধান্ত হলো নতুনরা Payoneer দিয়ে শুরু করেন। 6 মাস পর মাসে 1000 ডলার কামাইলে Wise এর দোকানের একাউন্ট খুলেন। দুইটা থাকলে রিস্ক কম থাকে।
Payoneer একাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম স্ক্রিনশট সহ
প্রথমে Google এ লিখেন "Payoneer official website"। http://payoneer.com ডট কম আসবে। নকল সাইটে ঢুকবেন না। আসল সাইটের পাশে তালার চিহ্ন থাকে। ওইটায় ক্লিক করেন।ওয়েবসাইটে ঢুকে উপরে ডানে "Sign Up" বাটন পাবেন। নীল কালারের বাটন। ক্লিক করে "Freelancer" সিলেক্ট করেন। তারপর আপনার Gmail দেন। Gmail এ কোড আসবে ওইটা বসান।এরপর NID কার্ড দেখে নাম, জন্ম তারিখ, ঠিকানা লিখেন। হুবহু কপি করেন। NID তে "MD" লেখা থাকলে "Mohammad" লিখবেন না। ঠিকানা ইংরেজিতে লিখবেন।
তারপর 3টা গোপন প্রশ্ন সেট করেন। উত্তর ডায়েরিতে লিখে রাখেন। ভুলে গেলে একাউন্ট ফেরত আনা যাবে না। তারপর ব্যাংকের নাম, ব্রাঞ্চ, একাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দেন।শেষে NID কার্ডের সামনে-পিছনের ছবি আপলোড দেন। দিনের আলোতে তুলবেন। ঝাপসা হলে বাদ দেয়। নিজের একটা ছবি তুলেন NID হাতে ধরে। সব দিয়ে Submit দেন।2-3 দিন পর Gmail চেক করেন। এপ্রুভ হলে "Congratulations" মেইল আসবে। রিজেক্ট হলে আবার ছবি তুলে আপলোড দেন। একাউন্ট ওকে হলেই কাজ শুরু করতে পারবেন।
Wise USD Account খুলে ব্যাংক ডিটেইলস নেওয়ার স্টেপ বাই স্টেপ
Wise এর ওয়েবসাইটে গিয়ে Sign Up করেন। নাম ঠিকানা দেন। কিন্তু বাংলাদেশ সিলেক্ট করলে লেখা আসবে "Personal USD account not available"। মানে সাধারণ একাউন্ট দেয় না।Wise শুধু দোকান-ব্যবসার একাউন্ট দেয়। ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট লাগে। নতুন ফ্রিল্যান্সারদের ওগুলা থাকে না। তাই Wise এখন আপনার জন্য না ভাই।তবে Payoneer এ একাউন্ট খুললে আপনি USD ব্যাংক ডিটেইল পাবেন। Payoneer এ লগইন করে Receive বাটনে ক্লিক করেন। USD Bank Account Details এ ক্লিক করলেই নাম্বার পাবেন।
এই নাম্বার কপি করে Fiverr এর Settings > Get Paid এ বসান। ক্লায়েন্ট ডিরেক্ট ডলার পাঠাবে। 14 দিন ওয়েট করা লাগবে না। টাকা সাথে চলে আসবে।তাই Wise এর ঝামেলায় না গিয়ে Payoneer দিয়ে কাজ চালান। যখন মাসে 2000 ডলার কামানো শুরু করবেন তখন দোকানের কাগজ বানায় Wise খুলেন। তখন রেট বেশি পাবেন।মনে রাখবেন Wise এর রেট ভালো কিন্তু শর্ত কঠিন। Payoneer এর শর্ত সহজ। তাই শুরু Payoneer দিয়ে করেন। পরে টাকা বাড়লে Wise অ্যাড করেন।
Payoneer vs Wise কোনটা ভালো
নতুনদের জন্য Payoneer 100 তে 100। কারণ একাউন্ট খুলা সহজ। 18 বছর হলেই হয়। NID দিয়েই হয়। 10 মিনিটে খুলা যায়। Fiverr সরাসরি সাপোর্ট করে।Payoneer এ ব্যাংকে টাকা নিতে 3 ডলার কাটে। 2 ঘন্টায় টাকা আসে। কাস্টমার সাপোর্ট ভালো। লাইভ চ্যাটে 5 মিনিটে সমাধান করে দেয়। নতুনরা এটাই চায়।পুরাতনদের জন্য Wise ভালো। যারা মাসে 2000-3000 ডলার কামায় তাদের জন্য Wise বেস্ট। কারণ Wise এর রেট 2-3 টাকা বেশি দেয়। চার্জও কম কাটে।
কিন্তু Wise এর সমস্যা হলো বাংলাদেশে সাধারণ একাউন্ট নাই। শুধু দোকানের একাউন্ট দেয়। ট্রেড লাইসেন্স লাগে। আর Fiverr Wise সাপোর্ট করে না। শুধু Upwork এ চলে,তাই আমার সাজেশন হলো শুরু করেন Payoneer দিয়ে। 6 মাস কাজ করেন। Fiverr এ রিভিউ বাড়ান। মাসে 1000 ডলার কামাইলে Wise এর দোকানের একাউন্ট খুলেন।দুইটা একাউন্ট রাখলে ভালো। Fiverr এর কাজ Payoneer এ নেন। ডিরেক্ট ক্লায়েন্টের কাজ Wise এ নেন। একটা বন্ধ হলেও আরেকটা দিয়ে কাজ চলবে। রিস্ক কম থাকবে।
একাউন্ট খুলতে কি ডকুমেন্ট লাগবে NID পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট
Payoneer খুলতে মাত্র 3টা জিনিস লাগে ভাই। এর বেশি কিছু লাগে না। অনেক ওয়েবসাইটে ভুল তথ্য দেয়। 2024 সাল থেকে শুধু 3টা ডকুমেন্ট চায়।প্রথম জিনিস NID কার্ড বা পাসপোর্ট। NID এর সামনে-পিছনের ছবি লাগবে। ছবি দিনের আলোতে তুলবেন। ঝাপসা হলে বাদ দিয়ে দেয়। 4টা কোণা ফ্রেমের ভিতরে রাখবেন।দ্বিতীয় জিনিস ব্যাংক একাউন্ট। বিকাশ চলবে না। DBBL, ইসলামী ব্যাংক, EBL যে কোনো ব্যাংক হলেই হবে। ব্যাংক স্টেটমেন্ট লাগে না। শুধু নাম্বার আর রাউটিং নাম্বার দিলেই হবে।
রাউটিং নাম্বার না জানলে ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। 9 সংখ্যার হয়। ভুল দিলে টাকা আসবে না। তাই ব্যাংকে কনফার্ম করে তারপর দেন।তৃতীয় জিনিস মোবাইল নাম্বার আর Gmail। নাম্বার নিজের নামে রেজিস্টার করা থাকলে ভালো। কোড আসবে। Gmail হারায় গেলে একাউন্ট ফেরত আনা কঠিন।সবচেয়ে বড় কথা NID এর সাথে সব মিল রাখবেন। নামের বান, জন্ম তারিখ একটুও 19-20 হলে হবে না। হুবহু কপি করলে 1 দিনেই একাউন্ট ওকে হবে।
OTP ও ইমেইল ভেরিফিকেশন
Payoneer এ সাইন আপ করার সময় 2টা কোড আসবে। এই কোড না দিলে একাউন্ট ওকে হবে না। তাই মোবাইল আর Gmail সবসময় কাছে রাখবেন।প্রথম কোড আসবে Gmail এ। 6 সংখ্যার কোড। 2 মিনিটের মধ্যে বসাতে হবে। কোড না পেলে Spam ফোল্ডার চেক করেন। ওখানে চলে যায় অনেক সময়।দ্বিতীয় কোড আসবে মোবাইলে SMS এ। ওই কোডও বসাতে হবে। নাম্বার নিজের নামে রেজিস্টার করা থাকলে ভালো। অন্যের নাম্বার দিলে পরে ঝামেলা হবে।
একাউন্ট খোলার পর লগইন করার সময়ও কোড আসবে। এটাকে বলে 2-Step Verification। এটা অন রাখলে সেফটি বেশি থাকে। কেউ পাসওয়ার্ড জানলেও লগইন করতে পারবে না।2-Step Verification অন করতে Settings > Security তে যান। Google Authenticator অ্যাপ দিয়ে অন করেন। প্রতি 30 সেকেন্ডে নতুন কোড আসবে। ওইটা দিয়ে লগইন করবেন।মোবাইল নাম্বার সবসময় চালু রাখবেন। সিম বন্ধ করবেন না। Gmail এর পাসওয়ার্ড ডায়েরিতে লিখে রাখবেন। হারায় গেলে 1 মাস লেগে যায় একাউন্ট ফেরত আনতে।
Fiverr/Upwork থেকে সরাসরি ডলার উইথড্র করার নিয়ম
Fiverr থেকে টাকা তুলতে 14 দিন ওয়েট করতে হয়। ক্লায়েন্ট কাজ ওকে করার 14 দিন পর টাকা "Available for Withdrawal" হয়। তখন Withdraw বাটন আসে।Withdraw বাটনে ক্লিক করে "Payoneer" সিলেক্ট করেন। প্রথমবার Payoneer এ লগইন করতে বলবে। Gmail-পাসওয়ার্ড দিয়ে Authorize করেন। Fiverr এর সাথে জোড়া লেগে যাবে।একবার জোড়া লাগলে এরপর থেকে শুধু Withdraw চাপ দিবেন। টাকা সাথে Payoneer এ চলে আসবে। 0 সেকেন্ড লাগে। Fiverr এক টাকাও কাটে না
Upwork থেকেও একই নিয়ম। Upwork এর Settings > Get Paid > Add Method > Payoneer সিলেক্ট করেন। Upwork থেকে নিতে 2 ডলার কাটে। Fiverr ফ্রি।টাকা Payoneer এ আসার পর 2 ঘন্টার মধ্যে ব্যাংকে নিতে পারবেন। Withdraw to Bank অপশনে ক্লিক করেন। ব্যাংক সিলেক্ট করে Amount লিখে Submit দেন।বৃহস্পতিবার-শুক্রবার টাকা তুলবেন না। ব্যাংক বন্ধ থাকে। শনি-রবি-সোমবার তুললে 2 ঘন্টায় চলে আসে। মাসের 1-20 তারিখের মধ্যে তুললে তাড়াতাড়ি আসে।
উইথড্র চার্জ ও রেট কম্পেয়ার 2026
2026 সালে Payoneer একাউন্ট খুলা ফ্রি। কোনো টাকা লাগে না। কার্ড নিলে বছরে 29.95 ডলার কাটবে। তাই কার্ড নিবেন না। ব্যাংকেই টাকা নেন। ব্যাংকে টাকা নিলে প্রতিবার 3 ডলার কাটবে। 20 ডলার তুললেও 3 ডলার, 2000 ডলার তুললেও 3 ডলার। তাই অল্প অল্প না তুলে একবারে বেশি তুলবেন।12 মাস লগইন না করলে বছরে 29.95 ডলার ইনএকটিভিটি ফি কাটবে। তাই মাসে 1 বার হলেও লগইন করেন। 30 সেকেন্ডের কাজ। 30 ডলার বাঁচবে।
ডলারের রেট প্রতিদিন চেঞ্জ হয়। 110 থেকে 115 টাকার মধ্যে থাকে। সকাল 10টার দিকে রেট ভালো থাকে। 100 ডলারে 11,000 থেকে 11,500 টাকা পাবেন।Fiverr থেকে নিলে কোনো চার্জ নাই। 100 ডলার তুললে 100 ডলারই Payoneer এ ঢুকবে। Upwork থেকে নিলে 2 ডলার কাটবে। তাই Fiverr এর জন্য Payoneer বেস্ট। টাকা তোলার আগে রেট চেক করে নিবেন। রেট কম থাকলে 1-2 দিন ওয়েট করেন। 2-3 টাকা পার্থক্য হলেও মাসে 500 ডলারে 1000-1500 টাকা লাভ হবে।
একাউন্ট খোলার সময় 10টা কমন এরর + তাৎক্ষণিক সমাধান
NID এর নাম আর একাউন্টের নাম এক না। সমাধান: হুবহু কপি করেন। "MD." আর "MD" এর পার্থক্যও বাদ দেয়। ডট দিবেন না।ঠিকানা বাংলায় লিখে। সমাধান: ইংরেজিতে লিখেন। "Poba Rajshahi" লিখেন। "ঢাকা, মিরপুর" লিখলে হবে না। পোস্ট কোড দিতে ভুলবেন না।ঝাপসা ছবি আপলোড দেয়। সমাধান: দিনের আলোতে তুলেন। জানালার পাশে দাঁড়ায় তুলেন। ফ্ল্যাশ দিবেন না। 4টা কোণা যেন দেখা যায়।ভুল রাউটিং নাম্বার দেয়।
সমাধান: ব্যাংকে ফোন দিয়ে কনফার্ম করেন। 9 সংখ্যার হয়। ভুল দিলে টাকা আটকে যাবে। ফেরত আনতে 1 মাস লাগবে।18 বছরের নিচে একাউন্ট খুলে। সমাধান: 18 বছর না হলে খুলবেন না। বয়স কম দিয়ে খুললে পরে ডকুমেন্ট চাইবে। তখন একাউন্ট বন্ধ করে দিবে।এক NID দিয়ে 2টা একাউন্ট, Gmail ভুলে যাওয়া, প্রশ্নের উত্তর মনে না রাখা, 12 মাস লগইন না করা, পাসওয়ার্ড বন্ধুকে দেওয়া। এগুলা বাদ দিলেই একাউন্ট ওকে।
উপসংহার: প্রো টিপস
শেষ কথা হলো Payoneer ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না ভাই। ডলার কামাবেন ঠিকই কিন্তু দেশে আনতে পারবেন না। টাকা Fiverr এ আটকে থাকবে।তাই কাজ শুর আগেই payoneer account kholar niyom মেনে একাউন্ট খুলে রাখেন। 10 মিনিটের কাজ। NID আর মোবাইল লাগে। পরে আফসোস করতে হবে না। একাউন্ট খুলেই 2-Step Verification অন করেন। সেফটি বেশি থাকবে। হ্যাক হওয়ার ভয় থাকবে না। সেটিংস থেকে 2 মিনিটের কাজ।
কার্ড অর্ডার দিবেন না। কার্ড ছাড়াই ব্যাংকে টাকা নেন। কার্ড নিলে বছরে 3500 টাকা লস। ব্যাংক ট্রান্সফার ফ্রি বললেই চলে মাসে 1 বার লগইন করেন। 30 ডলার ইনএকটিভিটি ফি বাঁচবে। আর রেট ভালো থাকলে টাকা তুলবেন। 2-3 টাকা পার্থক্য হলেও লাভ।আজকেই একাউন্ট খুলেন ভাই। কালকে 100 ডলারের কাজ পাইলে যেন বলতে পারেন "ভাই আমার US bank account আছে"। দেরি করবেন না। শুভকামনা রইলো।

জুঁই ম্যাক্সনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url