বাংলাতে কিভাবে আর্টিকেল লিখতে হয়
বাংলা তে কিভাবে আর্টিকেল লিখতে হয়
সত্যি বলতে আমি যখন প্রথম আর্টিকেল লিখতে বসি, ২ ঘণ্টা বসে এক লাইনও লিখতে পারিনি। কারণ আমি ভাবতাম খুব গুছিয়ে, বইয়ের ভাষায় লিখতে হবে। পরে বুঝলাম, গুগল আর মানুষ দুটোই পছন্দ করে সহজ ভাষা।
তুমি যদি শুরু করতে চাও, এই ৫টা কাজ করো:
সূচিপত্র: বাংলাতে কিভাবে আর্টিকেল লিখতে হয়
কম্পিটিশন কম এমন টপিক বাছো
গুগলে টপিকটা সার্চ দাও। প্রথম পেজে যদি শুধু প্রথম আলো, উইকিপিডিয়া আসে তাহলে বাদ। ছোট ব্লগ বা ইউটিউব ভিডিও আসলে ওই টপিক নিয়ে লেখো। এখানে সহজে র্যাংক পাবে
৪-৫টা ছোট হেডিং বানিয়ে নাও
লেখার আগে ঠিক করে নাও কী পয়েন্ট কভার করবে। যেমন: টপিকটা কী, কেন দরকার, কিভাবে করবে, কমন ভুল, শেষ কথা। আউটলাইন থাকলে লিখতে আটকে যাবে না।বন্ধুকে যেভাবে বোঝাও সেভাবে লেখো
কঠিন শব্দ আর বড় বাক্য বাদ দাও। ১টা প্যারায় ৩-৪ লাইনের বেশি লিখবে না। মোবাইলে
পড়তে আরাম লাগবে।
নিজের ১টা ভুলের গল্প জুড়ে দাও
লেখো: "আমি প্রথমে কপি করতাম, তাই গুগল র্যাংক করাতো না"। এই এক লাইনেই আর্টিকেল ইউনিক হয়ে যায়।শেষে একটা প্রশ্ন করো
লেখো: "তুমি কোন স্টেপটা আগে ট্রাই করবে? কমেন্টে জানাও"। কমেন্ট আসলে গুগল বুঝবে পোস্টটা কাজের।শেষ কথা:
পারফেক্ট হওয়ার দরকার নাই। প্রতিদিন ১টা করে লিখো, ৩০ দিন পর দেখবে ট্রাফিক
আসা শুরু হয়েছে। তুমি কোন স্টেপটা আগে ট্রাই করবে কমেন্টে জানাও।
জুঁই ম্যাক্সনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url